২০১৮ সালে DURS সদস্যপদ প্রার্থীদের সাক্ষাৎকারের চূড়ান্ত ফলাফল…
আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আজ রোববার, ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (ডিইউআরএস) এর সদস্য আহ্বান-২০১৮ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। প্রায় ১ হাজার সদস্যপদ প্রার্থী থেকে সাক্ষাৎকারের পর ৬… জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের আগামী ১৫ মে, মঙ্গলবার থেকে ১৭ মে, বৃহস্পতিবার এর মধ্যে সদস্যপদ নিশ্চিত করার জন্য গবেষণা সংসদের পক্ষ থেকে বিশেষভাবে বলা হলো।
#সদস্যপদ চূড়ান্ত করতে যা সঙ্গে আনতে হবে-
১। সদস্যদের ভর্তি ফি: ৩০০টাকা
২। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পেইন স্লিপের ফটোকপি-১ কপি (যারা আগে জমা দেননি)
৩। এক কপি পাসপোর্ট সাইজের ছবি( যারা আগে জমা দেননি)।
উল্লিখিত দিনগুলোর সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে টিএসসির মাইম অ্যাকশনের রুমে এসে সদস্যপদ নিশ্চিত করতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদে সবাইকে অগ্রীম শুভেচ্ছা।
জরুরি প্রয়োজনে-
০১৫১৭১০৯৫০৭
০১৮১৪২১৬৮০২
Dhaka University Research Society (DURS)
website: www.dursbd.com
E-mail: duresearch16@gmail.com







