First Executive Committee Meeting 2026
Education goes beyond textbooks and classrooms. We believe in empowering students to explore their passions challenge conventions.

First Executive Committee Meeting 2026
২৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (DURS)–এর ২০২৬ কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সকল এক্সিকিউটিভ সদস্য তাঁদের নিজ নিজ ভাবনা, পরিকল্পনা ও গঠনমূলক মতামত উপস্থাপন করেন। একটি সংক্ষিপ্ত কিন্তু আন্তরিক পরিচয়পর্বের মাধ্যমে সবাই একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান, যা পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
এর পাশাপাশি সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সার্বিক কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং বছরব্যাপী একটি খসড়া পরিকল্পনা উপস্থাপন করেন। উক্ত খসড়ার ভিত্তিতে সদস্যদের মতামত গ্রহণ করা হয় এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া, এ বছরের সম্ভাব্য কার্যক্রম, পরিকল্পনা ও উদ্যোগসমূহ বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভা শেষে একটি সংক্ষিপ্ত ফটোসেশন ও ইফতার আয়োজনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
সবার আন্তরিকতা, উদ্দীপনা, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মনোভাব সত্যিই অনুপ্রেরণামূলক ছিল। এই শক্তিকে সঙ্গে নিয়ে আমরা আশাবাদী যে, নতুন কমিটির হাত ধরে এ বছর একটি সুন্দর, সফল ও ফলপ্রসূ যাত্রা গড়ে উঠবে।
On 26 February at 3:00 PM, the first meeting of the Executive Committee (2026) of Dhaka University Research Society (DURS) was held.
During the meeting, all executive members shared their ideas, plans, and constructive opinions. A brief yet warm introductory session allowed everyone to get to know one another, which made the overall atmosphere more lively and engaging.
In addition, the President and the General Secretary presented various organizational matters along with a draft of the year-long action plan. Based on this draft, members’ opinions were collected and discussed in detail.
Furthermore, a collective commitment was expressed to work together for the successful implementation of this year’s proposed activities, plans, and initiatives.
The meeting concluded with a short photo session and an Iftar gathering.
The sincerity, enthusiasm, mutual cooperation, and positive attitude of all members were truly inspiring. With this spirit, we are hopeful that under the leadership of the new Executive Committee, this year will mark a beautiful, successful, and productive journey for the organization.
Event Speakers
Dr. Mohammad Monjurul Karim
Moderator of DURS
Nusrat Jahin Nova
Joint Secretary (Research)
Jannatul Ferdous Mim
Vice- President (Admin & Event)- February 28, 2026
- 03:00 PM - 04:40 PM
- Dhaka University Research Society (DURS)







